বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দশ মাসে রাজস্ব ঘাটতি ১.০৪ লাখ কোটি টাকা
/ ১১২ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

এনএনবি : নানামুখী অর্থনৈতিক সংকটে ব্যবসা পরিচালনার দৈনন্দিন ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। উচ্চ মূল্যস্ফীতিতে ভোক্তার কেনাকাটা কমেছে। যার ফলে ধীরগতি দেখা যাচ্ছে সরকারের রাজস্ব আহরণেও। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-এপ্রিল) সরকারের রাজস্ব ঘাটতি এক লাখ ৪ হাজার ৫৩৩ কোটি ১১ লাখ টাকা ছাড়িয়েছে। বুধবার (২০ মে) জাতীয় রাজস্ব বোর্ডের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। আলোচ্য সময়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪২১ কোটি ২৭ লাখ টাকা। আয়কর, মূসক ও শুল্ক মিলিয়ে আদায় হয়েছে ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় এক লাখ ৪ হাজার কোটি টাকার বেশি ঘাটতি রয়েছে এনবিআরের রাজস্ব আদায়ে। তবে রাজস্ব ঘাটতি হলেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ১০ দশমিক ৬০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ২ লাখ ৯৫ হাজার ২০০ কোটি টাকার। চলতি অর্থবছরের ১০ মাসে শুল্ক, মূসক ও আয়কর খাত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে আলোচ্য খাতগুলোতে যথাক্রমে ৮ দশমিক ৮৭ শতাংশ, ১১ দশমিক ১ ও ১১ দশমিক ৫৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
সর্বশেষ মাস এপ্রিলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। আলোচ্য মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ হাজার ৬০৮ কোটি ৭৭ লাখ টাকা, আদায় হয়েছে ৩৯ হাজার ৬০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩৬ হাজার ৬০৪ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছিল। সে হিসাবে এপ্রিলে প্রবৃদ্ধি ৬ দশমিক ৭১ শতাংশ।
এ মাসেও শুল্ক, মূসক ও আয়কর খাত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। তবে শুল্কে ১৭ দশমিক ৯৫ শতাংশ, আয়করে ১৪ দশমিক ৬৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে মূসক বা ভ্যাটে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ১৭ শতাংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ