বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইরানে আবারও হামলা চালানো লাগতে পারে : ট্রাম্প
/ ৪১ দেখা হয়েছে
বার : বুধবার, ২০ মে, ২০২৬, ১:১০ অপরাহ্ন

এনএনবি : ইরানের ওপর আবারও হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার (১৯ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি প্রকাশ করেন যে ইরানে একটি পরিকল্পিত হামলা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্তের মাত্র এক ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। হোয়াইট হাউজের ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আজই ইরানে হামলা চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার একেবারে দ্বারপ্রান্তে, মাত্র এক ঘণ্টা দূরত্বে ছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে সেই আক্রমণ স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের নেতারা বর্তমানে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আকুল হয়ে আছেন। তবে আগামী কয়েক দিনের মধ্যে যদি কোনো সমঝোতা বা চুক্তি না হয়, তবে ইরানের ওপর নতুন করে মার্কিন হামলা শুরু হবে। হামলার সম্ভাব্য সময়সীমা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই-তিন দিন, যেমন শুক্র, শনি বা রোববার, কিংবা আগামী সপ্তাহের শুরুর দিকেই এই পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে এই হামলাটি একটি সীমিত সময়ের জন্য চালানো হবে। ইরান যাতে কোনোভাবেই নতুন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই কঠোর অবস্থানে যাচ্ছে বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্র : রয়টার্স।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ