বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় ভূমিসেবার উদ্ধোধন জনবান্ধব ও সুরক্ষিত সেবা দিতে সকলকে কার্যকর ভুমিকা রাখতে হবে ঃ মোঃ তৌহিদ হাসান
/ ১১২ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি সেবা মেলা- ২০২৬ উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় “জনবান্ধব অটোমেটেড ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা। ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসন ও উপজেলা সদর ভূমি অফিসের যৌথ আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে জনবান্ধব ও সুরক্ষিত ভুমি সেবা দিতে আমাদের সকলকে কার্যকর ভুমিকা রাখতে হবে। তিনি বলেন, প্রতিটি ভুমি অফিসকে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব করতে ভুমি অফিসের সকলকে একনিষ্ঠ হতে হবে। এ সময় তিনি কুষ্টিয়া জেলার প্রতিটি ভুমি অফিসের কর্মকর্তা, কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করেন। এর পর মঙ্গলবার সকাল ১১ টায় কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস চত্বরে এই মেলা শুরু হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন উর রশীদ এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তারা। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, অনলাইন নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ নাগরিক সেবাগুলো সহজ ও দ্রুত প্রদানের বিষয়ে সাধারণ মানুষকে তথ্য ও পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী তিন দিনব্যাপী চলা এ মেলায় ভূমি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও হয়রানি কমাতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ