বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত নায়িকা রঞ্জিতা, লেগেছে ৭ সেলাই
/ ৩৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা রঞ্জিতা রাজধানী ঢাকায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীদের হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ মে) মধ্যরাতে রঞ্জিতার একগুচ্ছ ছবি ফেসবুকে শেয়ার করে সনি জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। ছিনতাইকারীরা তার ওপর হামলা চালালে কানের লতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এরপর রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত রামপুরা বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইমারজেন্সি চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সনি আরও জানান, অভিনেত্রী রঞ্জিতার কানে ৭টি সেলাই দিতে হয়েছে। সবশেষে অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন সনি রহমান। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা ৮৬’ সিনেমায় বাপ্পারাজের সঙ্গে জুটি বাঁধেন রঞ্জিতা। ছবিটি পরিচালনা করেন কিংবদন্তি অভিনেতা রাজ্জাক। এ সিনেমার ‘পাথরের পৃথিবীতে’ এবং ‘প্রেম প্রেম’ গান দুটি সে সময় বেশ জনপ্রিয়তা লাভ করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ