বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কোহলিকে টপকে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ফারহানের
/ ৮৪ দেখা হয়েছে
বার : রবিবার, ১ মার্চ, ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ভারতের বিরাট কোহলিকে টপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছেন পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান। গতরাতে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬০ বল খেলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০০ রান করেন ফারহান। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। চলমান আসরে ৭ ম্যাচের ৬ ইনিংসে ২টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৭৬.৬০ গড়ে ৩৮৩ রান করেছেন ফারহান। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন কোহলি। ২০১৪ সালের আসরে ৬ ইনিংসে ৪টি হাফ-সেঞ্চুরিতে ১০৬.৩৩ গড়ে ৩১৯ রান করেছিলেন কোহলি। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক ওপেনার তিলকরত্নে দিলশান। ২০০৯ সালে ৩ অর্ধশতকে ৫২.৮৩ গড়ে ৭ ইনিংসে ৩১৭ রান করেন দিলশান।বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ার পাশাপাশি সর্বোচ্চ ছক্কার মালিক হন ফারহান। চলতি আসরে ১৮টি ছক্কা মেরেছেন তিনি। ফলে ভেঙ্গে যায় ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটার শিমরোন হেটমায়ার ও নিকোলাস পুরানের রেকর্ড। চলতি বিশ্বকাপে হেটমায়ার এবং ২০২৪ সালের আসরে ১৭টি করে ছক্কা মেরেছিলেন পুরান। এছাড়া, প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ফারহান। এবারের আসরে দু’টি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডান-হাতি ব্যাটার। চলতি বিশ্বকাপেই কলম্বোতে নামিবিয়ার বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন ফারহান। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ শতকের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠেছেন ফারহান। ২টি সেঞ্চুরি আছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক মারকুটে ওপেনার ক্রিস গেইলেরও। ২০০৭ ও ২০১৬ সালের বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকান গেইল। শ্রীলংকার বিপক্ষে ম্যাচে উদ্বোধনী জুটিতে ফারহানের সাথে ৯৫ বলে ১৭৬ রান যোগ করেন ফখর জামান। এরমধ্যে জামানের অবদান ছিল ৯টি চার ও ৪টি ছক্কায় ৪২ বলে ৮৪ রান। এই ইনিংসে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন জামান। ১২০ ম্যাচ খেলে ৯৯টি ছক্কা মেরেছেন তিনি। এতে ভেঙ্গে যায় উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের রেকর্ড। ১০৬ ম্যাচে ৯৫টি ছক্কা আছে রিজওয়ানের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ