বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হল থেকে আয় ২০ কোটি, এবার ওটিটিতে চলবে ‘বনলতা এক্সপ্রেস’
/ ৫৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। ঈদ মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে। বিদেশি বাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে। গত শুক্রবারেও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করে সিনেমাটি। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে হইচই প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর আগেই পরিকল্পনা ছিল সিনেমাটিকে ওটিটিতে আনার। সেই পরিকল্পনা অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে একইসঙ্গে দেশের কিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শনী চলবে। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ