বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বলিউড তারকা চাঙ্কি পান্ডের সঙ্গে চঞ্চলের হঠাৎ দেখা
/ ৫৯ দেখা হয়েছে
বার : সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের আকস্মিক সাক্ষাৎ এখন সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ফেসবুকে চাঙ্কি পান্ডের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে ভক্তদের চমকে দেন চঞ্চল। শনিবার ছবিটি পোস্ট করে ক্যাপশনে চঞ্চল লেখেন, ‘হঠাৎ দেখা…!!! চাঙ্কি পান্ডে।’ সঙ্গে যোগ করেন দুটি ভালোবাসার ইমোজি। ছবিটির পেছনের পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে দুই তারকার এই হঠাৎ সাক্ষাৎ হয়েছে। ছবিটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা যায়। মন্তব্য ঘরে অনেকে প্রশংসা ও মজার মন্তব্য করেন। আবার কেউ কেউ ধারণা করছেন, চঞ্চল চৌধুরী হয়তো বলিউডের কোনো নতুন প্রজেক্টে যুক্ত হতে পারেন।
অনেকেই স্মরণ করছেন চাঙ্কি পান্ডের ঢালিউডে কাজ করার সময়ের জনপ্রিয়তাও। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশের ‘স্বামী কেন আসামি’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। বর্তমানে চাঙ্কি পান্ডে নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের বাবা হিসেবেও আলোচনায় থাকেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ