বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
/ ৭৮ দেখা হয়েছে
বার : রবিবার, ১৭ মে, ২০২৬, ৭:১০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় বাস্তবায়নাধীন ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের ১ম কিস্তি ও চূড়ান্ত বিলের চেক বিতরণ করা হয়েছে। ১৭ মে (রবিবার) সকালে জেলা পরিষদ কার্যালয়ে চেক বিতরণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারা মলি¬কপাড়া জামে মসজিদের পূর্ণ নির্মাণ, বাড়াদি মধ্যপাড়া দারুস সালাম জামে মসজিদের প্রধান গেট নির্মাণ, পিয়ারপুর মসজিদের ছাদসহ অবকাঠামো নির্মাণ, গোলাপনগর গোরস্থানের জানাজার শেড নির্মাণ এবং হযরত ফাতেমাতুজ্জ (রা.) জামে মসজিদে এসএস রেলিং গ্রিল ও থাই গ¬াস স্থাপন প্রকল্পের চেক প্রদান করা হয়। এছাড়াও ভেড়ামারা উপজেলার বাহিরচর ১৬ দাগ জামে বড় মসজিদের সংস্কার ও উন্নয়ন, মিরপুর উপজেলার নফরকান্দি গ্রামের মন্দির সংস্কার, পশ্চিম চুনিয়াপাড়া জামে মসজিদ নির্মাণ, পূর্ব চুনিয়াপাড়া জামে মসজিদ সংস্কার, দৌলতপুর উপজেলার দৌলতখালী আহলে হাদীস জামে মসজিদের ছয় কাতার বর্ধিতকরণ এবং কুমারখালী উপজেলার বানিয়াকান্দি জামে মসজিদের ছাদ নির্মাণ প্রকল্পের চেক বিতরণ করা হয়। অন্যদিকে ২০২৪-২০২৫ অর্থবছরের গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের দীঘা গ্রামের খরের মাঠ কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, মিরপুর সদরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার টয়লেট নির্মাণ এবং ২০২৩-২০২৪ অর্থবছরের পান্টি জীব মঙ্গল কেন্দ্রীয় মহাশ্মশান কৃষ্ণপুর উন্নয়ন প্রকল্পের চেকও প্রদান করা হয়েছে। এসময় সোহরাব উদ্দিন বলেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ