বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভাড়া পরিশোধের বদলে স্ত্রী-কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ, স্বামীসহ গ্রেপ্তার ২
/ ৬৫ দেখা হয়েছে
বার : রবিবার, ১৭ মে, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন

এনএনবি : ভারতের গুজরাট রাজ্যের মোরবি এলাকায় ভাড়া বকেয়া পরিশোধ নিয়ে এক চরম ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ভাড়ার টাকার পরিবর্তে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ দেন এক ব্যক্তি। ঘটনায় ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি মূলত সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা। জীবিকার খোঁজে প্রায় ছয় মাস আগে তারা মোরবি এলাকায় এসে মাসে মাত্র ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসায় বসবাস শুরু করেন। কিন্তু চরম আর্থিক সংকটে গত চার মাস ধরে তারা ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হন। বকেয়া ভাড়া আদায়ের জন্য বাড়িওয়ালা চাপ সৃষ্টি করলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। অভিযোগ অনুযায়ী, ওই পরিবারটির পুরুষ সদস্য এক পর্যায়ে এমন একটি জঘন্য সমঝোতায় রাজি হন, যেখানে ভাড়ার বিনিময়ে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, ওই বাড়িওয়ালা এই সুযোগ কাজে লাগিয়ে মা ও মেয়ের ওপর একাধিকবার নির্যাতন চালায়।
ঘটনার বিষয়টি প্রথমে ভুক্তভোগী নারীর শাশুড়ির নজরে আসে। এরপর তিনি দেরি না করে মোরবি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দ-বিধির বিভিন্ন কঠোর ধারা এবং শিশু সুরক্ষা আইন পকসো আইন-এর আওতায় মামলা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পাশাপাশি নির্যাতনের শিকার মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র : এনডিটিভি

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ