বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আসছে সেই ‘বনলতা সেন’
/ ৩৬ দেখা হয়েছে
বার : শনিবার, ১৬ মে, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর অবশেষে প্রেক্ষাগৃহে আসছে সেই সিনেমা, ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার নামে এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে, জানিয়েছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ১৫ মে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির একটি নতুন পোস্টার প্রকাশ করেন নাবিলা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘না, এ কোনো যন্তরমন্তর ঘর নয়। যে ঘরের চাবি আছে, তবু তালা খোলার কোনো পথ নেই! কে থাকে সেই ঘরে? “বনলতা সেন” আসছে এই ঈদে আপনারই নিকটস্থ প্রেক্ষাগৃহে।’ প্রতিক্রিয়া জানিয়ে গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘অনেক দিনের অপেক্ষা শেষ হলো। একটা সময় তো আমরা নিজেরাই ভাবছিলাম যে, সিনেমাটা আদৌ মুক্তি পাবে কি না! যেহেতু পোস্টের কাজ ভারতে হচ্ছিল, মাঝে সেখানে যাওয়ার ভিসা নিয়েও নানা জটিলতা ছিল, যে কারণে এত দেরি হলো। অবশেষে সিনেমাটা মুক্তি পাচ্ছে, আমি ভীষণ খুশি।’ ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সেসময় মুক্তি স্থগিত করা হয়। পরে গত বছরের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটিতে নাবিলা ছাড়াও কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন সোহেল ম-ল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরিফ সিরাজ ও সুমাইয়া খুশি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ