বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নিউজিল্যান্ড-আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
/ ১২৫ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:৩১ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ আগামী মাসে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলো খেলতে নামবে বাংলাদেশ। দু’টি ম্যাচই হবে লাফবোরোতে।নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ৩০ দিন আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে ১২টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী বিশ্বকাপে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। সেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ১২ জুন বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলংকা ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে বাংলাদেশের। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ টুর্নামেন্টের আরেক দল নেদারল্যান্ডস।নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি : ৬ জুন : নেদারল্যান্ডস-স্কটল্যান্ড, ডার্বি দক্ষিণ আফ্রিকা-আয়ারল্যান্ড, লাফবোরো শ্রীলংকা-পাকিস্তান, ডার্বি বাংলাদেশ-নিউজিল্যান্ড, লাফবোরো ৮ জুন : ওয়েস্ট ইন্ডিজ-ভারত, কার্ডিফ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, কার্ডিফ ৯ জুন : স্কটল্যান্ড-পাকিস্তান, ডার্বি বাংলাদেশ-আয়ারল্যান্ড, লাফবোরো নেদারল্যান্ডস-শ্রীলংকা, ডার্বি দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, লাফবোরো ১০ জুন : ভারত-ইংল্যান্ড, কার্ডিফ ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া, কার্ডিফ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ