বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট খেলেই পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ’
/ ১৪২ দেখা হয়েছে
বার : বুধবার, ১৩ মে, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ পাকিস্তানকে হারানোর পর প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত-মুমিনুল হকদের খেলা দেখে রীতিমতো মুগ্ধ রমিজ রাজা, বাসিত আলী, আহমেদ শেহজাদের মতো সাবেক পাকিস্তানিরা। বাংলাদেশের ১০৪ রানের দাপুটে জয় দেখে ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনা করলেন বাসিত। ২৬৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের গতকাল শেষ দিনের প্রথম দুই সেশন শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১১৬ রান। শেষ সেশনে হাতে ৭ উইকেট নিয়ে করতে হতো আরও ১৫২ রান। ৪৫ ওভারের হিসেবে রান রেট ছিল ৩.৩৮। বর্তমান ঘরানার টেস্টে তা অসম্ভব কিছু নয়। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৪ রানে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল বাসিত বলেন, ‘বাংলাদেশের ১১ ক্রিকেটার যেভাবে মাঠে লড়ছিল, সেটা দেখে খুব ভালো লেগেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলগুলোও এভাবে দাপট দেখিয়ে খেলে।’ শান্তর অধিনায়কত্বেরও প্রশংসা করেছেন বাসিত। বাংলাদেশ অধিনায়ক যখন যাঁকে বোলিংয়ে এসেছেন, সেটাই কাজে লেগেছে। দ্বিতীয় উইকেটে দুই অভিষিক্ত আজান আওয়াইস-আব্দুল্লাহ ফজলের জমে যাওয়া জুটি আওয়াইসকে ফিরিয়ে ভেঙেছেন মেহেদী হাসান মিরাজ। আর দুই ইনিংসে ফিফটি করা ফজলকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংসে ধসের সূচনা করেন তাইজুল ইসলাম। প্রথমে আম্পায়ার রিচার্ড কেটেলবোরো আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ। ফজলের বিদায়ে ৪৪ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানে গুটিয়ে যায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে সফরকারীদের ইনিংসের ইতি টেনেছেন নাহিদ রানা। প্রথম ইনিংসে ১ উইকেট পাওয়া রানা দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৫ উইকেট। বাংলাদেশের গতিতারকাকে শান্ত যে পরামর্শ দিয়েছেন, সেটা দারুণভাবে কাজে দিয়েছে। বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে বাসিত বলেন, ‘বাংলাদেশ দুই প্রান্তেই পেসার আনেনি। এক প্রান্তে পেসার আর অন্য প্রান্তে স্পিনার। তাইজুল ইসলাম নিজের অভিজ্ঞতার পূর্ণ ব্যবহার করেছে। সে যেভাবে আব্দুল্লাহ ফজলকে আউট করল যদিও আম্পায়ার আউট দেয়নি। সে ডানহাতি ব্যাটারদের জন্য খুব বিপজ্জনক।’টেস্টে শান মাসুদ অধিনায়কত্ব করছেন ২০২৩ সাল থেকে। কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। পাকিস্তানকে ১৫ টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তার মধ্যে ১১টিতেই হেরেছে দল। মাসুদের নেতৃত্বের সমালোচনা করে রমিজের মতো মাসুদের নেতৃত্বের সমালোচনা করেছেন বাসিতও। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বাসিত বলেন, ‘এজন্যই বলি শান মাসুদ অধিনায়কত্ব করার মতো ক্রিকেটার না। কেবল বানানোর জন্যই তাকে অধিনায়ক বানানো হয়েছে।’ মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। গতকাল মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এল বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ