বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন জায়েদ
/ ৫৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। পারফর্ম করতে গিয়ে মঞ্চে হঠাৎ আগুন ছিটকে তার শরীরে লাগে। তবে দ্রুত উদ্ধার পাওয়ায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান তিনি। ঘটনার পর নিজের অভিজ্ঞতা জানিয়ে জায়েদ খান বলেন, ‘একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। সেই অবস্থাতেই পারফর্ম করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।’ তিনি আরও জানান, মোটরসাইকেলে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে তার শরীরে লাগে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করেন তিনি। ‘দ্রুত রেসকিউ না করলে আরও বড় ক্ষতি হতে পারত’, বলেন এই অভিনেতা। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ব্যান্ডেজ করে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনাটি ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ