বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভারত যা পারেনি, পাকিস্তানের সঙ্গে সেটাই করে দেখাল বাংলাদেশ
/ ৪৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৩৬ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ ভারত-পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বিতা এখন অতীত। রাজনৈতিক বৈরিতায় দুই দলের দেখা হয় শুধু আইসিসি ইভেন্টে। মাঠের পারফরম্যান্সেও দেখা যায় না লড়াই। টেস্ট তো সুদূর অতীত। এবার ধুলো জমে যাওয়া স্মৃতির পাতা নেড়েচেড়ে দিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা পেছনে ফেলে দিলেন ভারতকে। টেস্ট চ্যাম্পিয়নশিপের চার চক্রে ভারত-পাকিস্তান ম্যাচ এখনো হয়নি। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই দলের খেলা হচ্ছে না ১৯ বছর ধরে। এই সুযোগটাই বাংলাদেশ কাজে লাগিয়েছে দারুণভাবে। টেস্টে পাকিস্তানকে টানা তিন ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। ভারত ঠিক এই জায়গাতেই পিছিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টানা তিন টেস্ট কখনোই জিততে পারেনি ভারত। যে ৯ টেস্ট ভারত জিতেছে, সেগুলোও এসেছে বিচ্ছিন্নভাবে। এমনকি টানা দুই টেস্টও তারা জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। ‘বাংলাদেশ এখনো ভারত-অস্ট্রেলিয়ার মতো দল হয়ে ওঠেনি’‘বাংলাদেশ এখনো ভারত-অস্ট্রেলিয়ার মতো দল হয়ে ওঠেনি’ ২০১৩ সালের পর রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হওয়ার সুযোগ পায় না। সবশেষ টেস্ট তারা খেলেছে ২০০৭ সালে। বেঙ্গালুরুতে ১৯ বছর আগে অনুষ্ঠিত সেই টেস্ট ড্র হয়েছিল। পরিসংখ্যানের বিচারেও ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান। ১৯৫৩ থেকে শুরু করে ২০০৭ পর্যন্ত ৫৯ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ভারত জিতেছে ৯ টেস্ট। পাকিস্তান ১২ টেস্টে জয় পেয়েছে। বাকি ৩৮ টেস্ট ড্র হয়েছে।পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয় বাংলাদেশ পেতে শুরু করে ২০২৪ সাল থেকে। সেবার তাদের মাঠে বাংলাদেশ ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল। আজ মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। যদি দ্বিতীয় টেস্ট জেতে, তাহলে পাকিস্তানকে টানা দুইবার টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের কীর্তি গড়বে বাংলাদেশ। ১৬ মে সিলেটে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ