বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশন সংস্কার ও কুমারখালীতে ট্রেনের যাত্রা বিরতির দাবীতে মানববন্ধন
/ ১৮৪ দেখা হয়েছে
বার : সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন ও কুমারখালী রেলষ্টেশনে ট্রেনের যাত্রা বিরতির দাবীতে পৃথক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া রেলযাত্রী অধিকার পরিষদ। সোমবার (১১) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কোর্ট স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাধারণ রেলযাত্রী,সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, স্টেশন সংস্কার প্রকল্পের টেন্ডার সম্পন্ন হলেও এখনো কাজ শুরু হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলিত এ স্টেশনের দুরবস্থার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। দ্রুত সংস্কার কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানান তারা। অপরদিকে কুষ্টিয়ার কুমারখালী রেলস্টেশনে বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেল স্টোশনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুমারখালী সর্বস্তরের জনগন। সকাল ১০ টার দিকে কুমারখালী রেল স্টেশন এলাকায় শতাধিক জনগ্ণ এই সমাবেশে অংশ নিয়ে প্রতিবাদ জানান। পরে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গির আলম, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার ও কুমারখালী থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন ঘটনাস্থলে এসে আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। দীর্ঘদিন থেকে কুষ্টিয়া কের্টষ্টেশনের সংস্কার ও কুমারখালী রেলষ্টেশনে সুন্দরবনসহ দুটি ট্রেনের যাত্রা বিরতীর জন্য আন্দোলন করে আসছে এলাকাবাসী। এবার দাবী পুরণ না হলে তারা আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে আল্টিমেটাম দিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ