বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

শুটিং করতে গিয়ে আহত বলিউড তারকা রাহুল দেব
/ ১২০ দেখা হয়েছে
বার : সোমবার, ১১ মে, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেতা রাহুল দেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই ঘটনার কথা জানিয়েছেন ‘চ্যাম্পিয়ন’খ্যাত এই অভিনেতা। জানা গেছে, গোয়ায় একটি বিজ্ঞাপনী চিত্রের অ্যাকশন দৃশ্য ধারণের সময় আহত হন তিনি। এতে তার বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। রাহুল দেব জানান, শুটিংয়ে উঁচু স্থান থেকে লাফ দেওয়ার একটি দৃশ্য ছিল। দৃশ্যটি তিনি কোনো ‘বডি ডাবল’ ছাড়াই করেন। কিন্তু লাফ দেওয়ার পর কুশনের ওপর পড়তেই সেটি সরে যায়। ফলে ভারসাম্য হারিয়ে বাঁ পায়ের গোড়ালি মচকে যায় তার। অভিনেতার ভাষ্য, তখন তিনি আঘাতের মাত্রা বুঝতে পারেননি। তাই ওই অবস্থাতেই শুটিংয়ের কাজ শেষ করেন। তবে দুই দিন পর এক্স-রে করানোর পর চিকিৎসক জানান, তার বাঁ পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। এরপর তাকে তিন সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। নতুন করে আঘাত এড়াতে বর্তমানে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। তবে এতে খুব বেশি বিচলিত নন ‘অশোকা’ ও ‘আওয়ারা পাগল দিওয়ানা’ সিনেমাখ্যাত এই অভিনেতা। কারণ, দুর্ঘটনার আগেই শুটিংয়ের কাজ শেষ করতে পেরেছেন তিনি। ফলে তার অসুস্থতার কারণে নির্মাতাদের কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি। এদিকে চোট পেলেও শরীরচর্চা বন্ধ রাখেননি রাহুল দেব। তিনি জানান, সুস্থ থাকতে নিয়মিত শরীরের উপরের অংশের ব্যায়াম করছেন। এ জন্য নিজের ফিটনেস প্রশিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি দীর্ঘদিনের সঙ্গী মুগ্ধা গডসের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা। রাহুলের কথায়, ‘মুগ্ধা পাশে আছে বলেই শারীরিক ও মানসিকভাবে এখনো নিজেকে সামলে রাখতে পারছি।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ