কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় এলাকায় ফাইন ফিট এর ৪র্থ তম শোরুমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ফিতা ও কেক কেটে উক্ত শোরুমের উদ্বোধন করেন জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটকের কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ।
এসময় ফাইন ফিট শোরুমের কর্তৃপক্ষ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন উপলক্ষে ফাইন ফিটের প্রত্যেকটি প্রডাক্টের উপর ৫০/ঃ ডিসকাউন্টে বিক্রয় করা হচ্ছে।
এর আগে ফাইন ফিট শোরুম উদ্বোধন করতে অভিনেতা জিয়াউল হক পলাশ আসছে এমন খবরে
শহরের ৬ রাস্তার মোড় এলাকায় অবস্থিত ফাইন ফিট শোরুমের সামনে এসে শতশত ভক্তরা হাজির হন। ্এরপর বিকেল সাড়ে ৪টার দিকে গাড়ী নিয়ে অভিনেতা জিয়াউল হক পলাশ শোরুমের সামনে আসলে তার সাথে সেলফি তোলার যুদ্ধ শুরু হয় ভক্তদের। পুলিশের সহায়তায় কোন রকম ঠেলাঠেলি করে জিয়াউল হক পলাশ শোরুমে প্রবেশ করে। এরপর উদ্বোধনী কার্যক্রম শেষ করে সে অনেক্ষন আর বের হতে পারেনা ভক্তদের কারনে। অবশেষে ৬টার দিকে পুলিশ ও শোরুমের কর্মকর্তাদের সহযোগীতায় জনস্্েরাতের ভীড় ঠেলে দৌড়ে গাড়ীতে উঠে স্থান ত্যাগ করেন জিয়াউল হক স্বপন।


