ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ভেড়ামারা উপজেলার বারদাগ ভেলকিপুর সড়কে একটি সিএনজিতে অভিযান চালিয়ে ৪শ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করে এবং একজনকে আটক করে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হাইওয়ে টহলচলাকালে এ অভিযান পরিচালিত হয়। চৌড়হাস হাইওয়ে থানার এসআই (নিঃ) মোঃ রইচ উদ্দিন এর নেতৃত্বে মোবাইল ডিউটি চলাকালে গতকাল ভেড়ামাড়া উপজেলার বারদাগ ভেলকিরপুল নামক স্থানে কুষ্টিয়া-পাবনা (এন-৭০৪) মহাসড়কে মোবাইল ডিউটি করাকালীন বেলা অনুমান বিকেল অনুমান ৪টার দিকে পাবনা হতে কুষ্টিয়াগামী একটি সিএনজিকে থামানোর জন্য সিগন্যাল দেয়। পরে সিএনজিটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সিএনজিটিকে আটক করে তল্লাশি করে ২০ টি বস্তার মধ্যে রক্ষিত ৪০০(চার শত) কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পাওয়া যায়। সিএনজিতে যাত্রীবেশে থাকা পলিথিনের মালিক সঞ্জয় কুন্ডু (৪৫), পিতা-স্বপন কুন্ডু, সাং-হরিনারায়নপুর, থানা- ইবি, জেলা-কুষ্টিয়াকে উক্ত পলিথিনসহ আটক করা হয়। পরবর্তীতে বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদকে জানালে তিনি তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে বিচারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ভেড়ামারাকে অবহিত করিলে তার নির্দেশ ক্রমে ঘটনাস্থলে ডা. গাজী আশিক বাহার, সহকারী কমিশনার (ভূমি) ও (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) ভেড়ামাড়া কুষ্টিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপস্থিত স্বাক্ষী ও অভিযুক্ত সঞ্জয় কুন্ডু (৪৫) কে জিজ্ঞাসাবাদ করেন। পলিথিনের বহনকারী মালিক উপস্তিত সাক্ষিদের সামনে আপরাধ স্বীকার করিলে ভ্রাম্যমান আদালত বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ৬ক মোতাবেক অভিযুক্ত সঞ্জয় কুন্ডু (৪৫)কে ১০,০০০/- (দশ হাজার) টাকা অর্থ দন্ড অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদার করেন এবং নিষিদ্ধ পলিথিন ধ্বংস করেন।


