বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৩ ম্যাচ আগে চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার মার্তিনেজের উচ্ছ্বাস
/ ৫৫ দেখা হয়েছে
বার : সোমবার, ৪ মে, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ শিরোপায় এক রাত আগেই দিয়ে রেখেছিল ইন্টার মিলান। শুধু ছিল চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা। গত রাতে ঘরের মাঠ সান সিরোতে সেই কাজটুকু সেরে ফেলেছে দলটি। সবশেষ ছয় মৌসুমের মধ্যে এই নিয়ে তিনবার সিরি ‘আ’ শিরোপা জিতল ইন্টার। সান সিরোতে গত রাতে পার্মাকে ২-০ গোলে হারিয়ে ২০২৫-২৬ মৌসুমের সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। রেফারির শেষ বাঁশি বাজার পর সান সিরো থেকে পুরো মিলানে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। চ্যাম্পিয়ন হওয়ার পর সতীর্থদের মতো লাওতারো মার্তিনেজও ছিলেন ভীষণ উচ্ছ্বসিত। একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে সবশেষ মৌসুমে শিরোপা জিততে না পারার হতাশা থেকে দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে প্রত্যেকের অসামান্য অবদান রয়েছে। শিরোপা জিতে মার্তিনেজ বলেন, ‘এখন আমরা খুবই খুশি। আগের মৌসুমে আমরা যে সব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম, সেগুলোর শেষ মুহূর্তে হেরে যাওয়ার পর আবার শুরু করা সহজ ছিল না। তবে আজকের অর্জনে ভীষণ আনন্দিত।’ এবারের ইন্টার মিলানের সিরি ‘আ’ জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মার্তিনেজ। ১৬ গোল করে এখনো টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। তিন ম্যাচ আগে সিরি ‘আ’ জয়ের পর ইন্টার অধিনায়ক বলেন, ‘গত মৌসুমে যা হয়েছিল, তাতে হয়তো অনেকেই আমাদের ফেবারিট মনে করেনি। কিন্তু আমরা মাঠে ও মাঠের বাইরে কঠোর পরিশ্রম করেছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য ছিল।’ সান সিরোতে গত রাতে প্রথম গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৪৬ মিনিট। প্রথমার্ধের শেষের দিকে (অতিরিক্ত ১ মিনিটে) গোল করেন মার্কাস থুরাম। তাঁকে অ্যাসিস্ট করেন পিওতর জেলিনিস্কি। এরপর ৮০ মিনিটে মার্তিনেজের অ্যাসিস্টে দলের দ্বিতীয় গোল করেন হেনরিখ মেখিতারিয়ান। ২-০ গোলের জয়ে ৩৫ ম্যাচে এখন ইন্টারের পয়েন্ট ৮২। সমান ৩৫ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি। যদি নাপোলি তিন ম্যাচ জেতে আর ইন্টার তিন ম্যাচ হারে, তবু পয়েন্ট তালিকার কোনো পরিবর্তন হবে না। সবশেষ ৬ মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হয়ে ২১তম সিরি ‘আ’ জিতল ইন্টার মিলান। সিরি ‘আ’তে শিরোপা জয়ের তালিকায় দলটি দুইয়ে। তৃতীয় সর্বোচ্চ ১৯ শিরোপা জিতেছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান। সর্বোচ্চ ৩৬ শিরোপা জিতেছে জুভেন্টাস।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ