বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শেষ ম্যাচেও বাংলাদেশের একই দল
/ ৭৩ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১ মে, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  দেখতে দেখতে শেষভাগে চলে এসেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি হয়ে গেছে। আগামীকাল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। তবে শেষ টি-টোয়েন্টির দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টির জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই টি-টোয়েন্টির জন্য যে দল দেওয়া হয়েছিল, শেষ টি-টোয়েন্টির জন্যও একই দল বিসিবি ঘোষণা করেছে। লিটন দাসের নেতৃত্বাধীন দলে পেস বোলিং লাইনআপে চার স্বীকৃত পেসার শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইনের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। তানজিম সাকিবেরও ক্যামিও ইনিংস খেলার সামর্থ্য রয়েছে। দুই স্বীকৃত স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারী ও সাইফ হাসানের খণ্ডকালীন স্পিনও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম ও সাইফের সঙ্গে আছেন লিটন। একই সঙ্গে লিটন উইকেটরক্ষকের দায়িত্বও পালন করবেন। প্রথম টি-টোয়েন্টির একাদশে সুযোগ পাননি নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, সাকলাইন ও নুরুল হাসান সোহান। যাঁদের মধ্যে সাকলাইন এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন। চট্টগ্রামে ২৭ এপ্রিল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। কিন্তু গত পরশু দ্বিতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ায় এখন নিউজিল্যান্ডের সামনে সিরিজে সমতায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে শেষ টি-টোয়েন্টি জিততেই হবে। মিরপুরে আগামীকাল বেলা ২টায় শুরু হবে তৃতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের দল লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ- অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ