বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বস্তুনিষ্ঠ সংবাদের বাহন হয়ে এগিয়ে যাক দেশ রূপান্তর ঃ অধ্যক্ষ সোহরাব উদ্দিন
/ ১২৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ‘নির্ভিক ও বস্তুনিষ্ঠ সাংবাদের বাহন হয়ে এগিয়ে যাক দায়িত্বশীলদের পত্রিকা জাতীয় দৈনিক দেশ রূপান্তর’। দেশ রূপান্তর পত্রিকার ৭ম বর্ষপূর্তির আয়োজনে বক্তব্য দেয়ার সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন একথা বলেন। বৃহষ্পতিবার দুপুরে শহরের চিলিস রেস্তোরার মিলনায়তনে কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- প্রবীন হিতৈষী সংঘের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য কারশেদ আলম, সাংস্কৃতিক সংগঠক শফিউর রহমান প্রমুখ। প্রধান অতিথি বলেন, দেশ রূপান্তর পত্রিকাটি তার পথচলার শুরু থেকেই সংবাদ প্রকাশে যেভাবে বস্তুনিষ্ঠতার সাথে কোন আপস করেনি, আগামীতেও করবেনা এমনটাই প্রত্যাশা সবাইর। বিগত সরকারের সময় যেভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিলো এখন সেই বাধা দুর হয়েছে, এখন নির্ভয়ে সঠিক তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দ্বার খুলেছে, নির্ভয়ে লিখুন, এমনকি আমার ও আমার দপ্তরেরও কোন অন্যায় থাকলে তা তুলে ধরুন, তবেই দেশ এগিয়ে যাবে। দেশের ক্রান্তিলগ্নে সর্বদা গণমাধ্যম নিজ ভুমিকা পালনের মাধ্যমে ৪র্থ স্তম্ভের দায়িত্ব পালন করছে, আমাদেরও একই ভাবে বস্তুনিষ্ঠ সংবাদ ও সাংবাদিকতার সুরক্ষায় সোচ্চার হতে হবে।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন- নাগরিক টিভি কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার কাগজের প্রকাশক সম্পাদক নুর আলাম দুলাল, চানেল-২৪’র ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ^াস, নিউজ-২৪’র কুষ্টিয়া প্রতনিধি মাহতাব উদ্দিন লালন, এনটিভি’র ষ্টাফ রিপোর্টার সাবিনা ইয়াসমিন শ্যামলী, দৈনিক হওয়ার নির্বাহী সম্পাদক সেহাব উদ্দিন, রবিবার্তার প্রকাশক সম্পাদক গোলাম মওলা, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি এমএ কাইয়ুম, মানবাধিকার সংরক্ষন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রজ্জাক, দৈনিক দেশতথ্যের নির্বাহী সম্পাদক এনামুল হক, বৈশাখী টেলিভিশনের রবিউল ইসলাম দোলন প্রমুখ ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ