বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুরে ‘পীর’ হত্যা মামলায় এবার স্কুলছাত্র গ্রেপ্তার
/ ১০০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:০২ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে পীর আব্দুর রহমান ওরফে শামীম রেজা (৫৭) হত্যা মামলায় এবার এক স্কুলছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ঘটনা সংশ্লিষ্ট ফিলিপনগরের ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর লাটপাড়া এলাকার নিজ বাড়ি থেকে এই কিশোর বয়সি স্কুলছাত্রকে গ্রেপ্তার করা হয়। এদিকে জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে থানায় নেয়া হয় বলে দাবি পরিবারের। গ্রেপ্তারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে তার পরিবার।
গ্রেপ্তার শিক্ষার্থীর বাবা বলেন, ‘রাতে পুলিশ আমার বাড়িতে এসে ছেলেকে জিজ্ঞাসাবাদের কথা বলে থানায় নিয়ে যায়। সেদিনের ঘটনার পর অনেকেই দেখতে গিয়েছিল, আমার ছেলেও সেখানে গিয়েছিল। তাই বলে তাকে আসামি কেন করা হবে?’
মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ আলী মর্তুজা সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ তাকে শনাক্ত করা হয়। পরে সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া শিশু-কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত গভীর রাতে একই ইউনিয়নের পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর এলাকা থেকে বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলাম (২৩) নামে দুই যুবককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগে উপজেলার ফিলিপনগরে কথিত পীর আব্দুর রহমান শামীমকে তার দরবার শরিফের ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ লোকজন।
এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম-পরিচয় উল্লেখসহ অজ্ঞাতনামা ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ