বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

বক্স অফিসে ‘মাইকেল’র তা-ব বায়োপিকে নতুন ইতিহাস
/ ৫০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ কিংবদন্তিতুল্য পপ তারকা মাইকেল জ্যাকসনের জীবনভিত্তিক মিউজিক্যাল চলচ্চিত্র মাইকেল মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহেই সর্বকালের সেরা আয় করা বায়োপিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। ‘বিবিসি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকার বেশি। এর মাধ্যমে বায়োপিক ঘরানার আগের সব রেকর্ড ভেঙে শীর্ষে উঠে এসেছে ‘মাইকেল’। এর আগে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত বোহেমিয়ান র‌্যাপসোডি ১২৪ মিলিয়ন ডলার আয় করে মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়েছিল। অন্যদিকে ২০২৪ সালের অস্কারজয়ী ওপেনহাইমার ১৮০ মিলিয়ন ডলার আয় করে যেকোনো বায়োপিকের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড ধরে রেখেছিল। নতুন সিনেমাটি এই দুই ব্লকবাস্টারকেই ছাড়িয়ে গেছে। তবে সিনেমাটি নিয়ে সমালোচক ও দর্শকদের প্রতিক্রিয়া একেবারে একরকম নয়। সমালোচকদের মতে, মাইকেল জ্যাকসনের জীবনের কিছু বিতর্কিত অধ্যায় এড়িয়ে গিয়ে তুলনামূলক ‘পরিচ্ছন্ন’ একটি চিত্র তুলে ধরা হয়েছে। রিভিউ প্ল্যাটফর্ম রটেন টমেটোস-এ সমালোচকদের রেটিং যেখানে মাত্র ৩৮ শতাংশ, সেখানে দর্শকদের ভোটে ছবিটি পেয়েছে ৯৭ শতাংশ রেটিং-যা এর জনপ্রিয়তারই প্রমাণ। সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। নির্মাতা প্রতিষ্ঠান লায়ন্সগেটের চেয়ারম্যান অ্যাডাম ফগেলসন জানিয়েছেন, সব শ্রেণির দর্শকই সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন। জানা গেছে, মাইকেল জ্যাকসনের এস্টেটের সরাসরি তত্ত্বাবধানে নির্মিত এই চলচ্চিত্রে তার আসল কণ্ঠস্বরই ব্যবহার করা হয়েছে, যা দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ