বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

উত্তরসূরি মেয়েই? উত্তর কোরিয়ার কুচকাওয়াজে ফের কিমের পাশে জু আয়ে
/ ৯৬ দেখা হয়েছে
বার : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ২:২১ অপরাহ্ন

এনএনবি : দুই জনই কালো জ্যাকেট পরে। দুই জনকে আবার একই মঞ্চে দেখা গেল। এক জন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। আরেকজন তার মেয়ে জু আয়ে।
বুধবার রাতে পিয়ংইয়ংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে মেয়েকে সঙ্গে করে অংশ নিয়েছেন কিম জং-উন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের ফুটেজে তাদেরকে দেখা গেছে। কিমের উত্তরসূরি হিসেবে জু আয়ে-কে প্রস্তুত করা হচ্ছে, এমন গুঞ্জনের মধ্যে তাকে সামরিক কুচকাওয়াজে দেখা যাওয়ায় জল্পনা আরও জোরাল হয়েছে। এর আগেও বাবা-মেয়েকে একসঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল। তখনও আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল উত্তর কোরিয়ার উত্তরাধিকারের বিষয়টি। উত্তর কোরিয়ার রাজনৈতিক ক্যালেন্ডারের সবচেয়ে বড় আয়োজন ‘ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস’ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। নীতিগত কোনও পরিবর্তন আসছে কি না, তা বুঝতে বিশ্বজুড়ে বিশ্লেষকরা এই অনুষ্ঠানের দিকে গভীর নজর রাখছিলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র প্রকাশিত ছবিতে দেখা যায়, কিশোরী জু আয়ে এবং কিম জং উন দুজনেই কালো রঙের লেদার ট্রেঞ্চ কোট পরে রয়েছেন। তারা জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কুচকাওয়াজ দেখছেন এবং তালি দিচ্ছেন। অন্য একটি ছবিতে মেয়ে জু আয়েকে কিমের পাশে দাঁড়িয়ে ফ্লাই-পাস্ট বা বিমান মহড়া পর্যবেক্ষণ করতে দেখা যায়। কুচকাওয়াজে জু আয়ে-র সুনির্দিষ্ট কোনও ভূমিকার কথা কেসিএনএ স্পষ্টভাবে উল্লেখ করেনি। তবে কিম পরিবারের বংশগত বৈধতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই শাসনব্যবস্থায় তার উপস্থিতি উত্তরাধিকারের বিষয়টিকেই জোরালো করছে। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা এনআইএস আইনপ্রণেতাদের জানিয়েছিল, জু আয়ে নীতিনির্ধারণী বিষয়েও মতামত দিচ্ছেন, এমন লক্ষণ দেখা যাচ্ছে। তাদের মতে, তাকে উত্তর কোরিয়ার ‘অভ্যন্তরীণভাবে নির্ধারিত উত্তরাধিকারী’ হিসেবে নিয়োগের পর্যায়ে রাখা হয়েছে। ২০২২ সালের শেষ দিকে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় বাবার হাত ধরে প্রথম জনসমক্ষে আসেন জু আয়ে। তখন রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাকে কিমের ‘প্রিয় কন্যা’ হিসেবে বর্ণনা করেছিল। গত তিন বছরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সামরিক বার্ষিকী এবং বড় জাতীয় অনুষ্ঠানগুলোতে তার উপস্থিতি ক্রমশ বেড়েছে। রাষ্ট্রীয় প্রচারমাধ্যমগুলো জু আয়েকে ধীরে ধীরে সবার সামনে নিয়ে আসছে। উত্তর কোরিয়া জু আয়ে-র বয়স কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে ধারণা করা হয় তার জন্ম ২০১০-এর দশকের শুরুতে। ২০১৩ সালে সাবেক মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান পিয়ংইয়ং সফরের পর প্রথম প্রকাশ করেন যে কিমের ‘জু আয়ে’ নামের এক শিশুকন্যা আছে।
দক্ষিণ কোরীয় গোয়েন্দাদের মতে, জু আয়ে কিম জং-উন এবং তার স্ত্রী রি সল জু-র সন্তান। কিমের অন্য সন্তানদের সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি।
গত সেপ্টেম্বরে কিম জং উনের চীন সফরেও সঙ্গী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজর কেড়েছিলেন এই কিশোরী। পিয়ংইয়ংয়ের সর্বশেষ এই সামরিক কুচকাওয়াজে তার উপস্থিতি সেই অবস্থানকেই আরও পোক্ত করল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ