এনএনবি : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুদ্ধ বন্ধ করতে আলোচনা করতে চায়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি কথা বলতে চায়, তাহলে তারা আমাদের কাছে আসতে পারে, অথবা আমাদেরকে ফোন করতে পারে। “আপনারা জানেন, সেখানে টেলিফোন আছে। আমাদের চমৎকার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা রয়েছে।” ট্রাম্প আরও বলেন, তিনি বিশ্বাস করেন ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে এবং যুক্তরাষ্ট্র এতে জয়ী হবে। তিনি বলেন, “ইরান নিয়ে আমরা এখন যাদের সঙ্গে কাজ করছি তাদের কিছু মানুষ খুবই বিচারবুদ্ধিস্ম্পন্ন, আবার কিছু মানুষ তা নয়। আমি আশা করি ইরান বুদ্ধিমান হবে।”


