বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চায় : রিজভী
/ ৭২ দেখা হয়েছে
বার : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

এনএনবি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দিতে চাচ্ছে। কিন্তু কোনও চক্রান্তই সফল হবে না। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনও চক্রান্তের মাধ্যমে মুছে ফেলা যাবে না। রোববার (২৬ এপ্রিল) সকালে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, সরকারের মন্ত্রীদের সদা সতর্ক থাকতে হবে। নানা দিক থেকে নানান ঘটনা ঘটতে পারে। এসব মোকাবিলার প্রস্তুতি আপনাদের থাকতে হবে। প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি পূরণে কাজ করতে হবে মন্ত্রীদের।
তিনি বলেন, হাম মোকাবিলায় আগে থেকেই সতর্ক অবস্থা নিলে এমনটা হতো না। আগে থেকেই এটা মোকাবিলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে হতো। তাই হামে যেন আর কোনও মৃত্যু না ঘটে সেই ব্যবস্থা আপনাদের নিতে হবে। তিনি বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিচ্ছেন। তিনি কৃষক কার্ড দিচ্ছেন। খাল খনন করছেন। একটার পর একটা প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন। তিনি বলেন, জ্বালানি সংকট বিএনপির তৈরি করেনি। এটা একটি আন্তর্জাতিক সংকট। কিন্তু সেটাও ধীরে ধীরে কাটিয়ে উঠছি আমরা। রিনিউবল এনার্জি নিয়ে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা তিনি অবশ্যই করবেন। তিনি বলেন, পাকিস্তান রুফটপ সোলার প্যানেল বসিয়ে জ্বালানির যে চাহিদা মেটাচ্ছে, সরকারের কাছে অনুরোধ করবো, রুফটপ সোলার প্যানেলের ট্যাক্স শূন্যের কাছাকাছি নিয়ে আসুন। জ্বালানিমন্ত্রীকে এটা উৎসাহিত করুন এবং এর যন্ত্রাংশ আমদানি করতে যে ধরনের ট্যাক্স দিতে হয় সেটাও কমিয়ে দিন। যাতে মানুষ তাদের ছাদে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে। যাতে আর অন্য দেশের মুখ চেয়ে থাকতে না হয়।
সৌর বিদ্যুৎ উৎপাদনে সোলারের ওপর থেকে ট্যাক্স কমানোরও অনুরোধ করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ