বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি
সদ্যপ্রাপ্ত

ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক
/ ৫৮ দেখা হয়েছে
বার : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’ এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত। ঘটনার সময় অনুষ্ঠানটি শুরু হচ্ছিল মাত্র। অতিথিরা খাবার গ্রহণ করছিলেন, এমন সময় হঠাৎ সশস্ত্র নিরাপত্তাকর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয় নিতে বলেন। উপস্থিত সাংবাদিকরা টেবিলের নিচে আশ্রয় নেন, এ সময় আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়। পরে ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন।
তিনি বলেন, ‘ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।’ সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি তল্লাশি এলাকায়। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে এটি ফের আয়োজন করা হবে। সূত্র : এপি, আল-জাজিরা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ