বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা
সদ্যপ্রাপ্ত

টপ অ্যাঙ্গেলে অশালীন ভিডিও নিয়ে যা বললেন বিদ্যা সিনহা মিম
/ ৬২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  সম্প্রতি একটি অনুষ্ঠানে ভিডিও ধারণকে কেন্দ্র করে ঘটে যাওয়া এক ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ওই অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদের স্ত্রী অবন্তী অনুরোধ করেন, তাকে টপ অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ না করতে। সেই অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অভিনেত্রী পরীমনিও অবন্তীর পাশে দাঁড়িয়ে একটি ভিডিওবার্তা শেয়ার করেন। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম বলেন, যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর কিংবা বিভিন্ন পেজ পরিচালনা করেন, যেখানে ভিউ পাওয়ার উদ্দেশ্যই মুখ্য থাকে। সেই কারণেই তারা এমন কাজ করে থাকে। তবে আমার বিশ্বাস, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না। তিনি আরও বলেন, এত বছরের অভিজ্ঞতায় আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়। মিম জানান, নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক রয়েছে। তার ভাষায়, আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনি আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ