বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় ক্রীড়া অফিসারের অপসারণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি
/ ৮৬ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া আবরার ফাহাদর স্টেডিয়ামে নিয়মিত খেলাধুলা আয়োজন ও এক সদস্যবিশিষ্ট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন জেলার সাধারণ খেলোয়াড়রা। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ডিসি কোর্ট প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন খেলার খেলোয়াড়রা অংশ নেন। পরে তারা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, শহীদ আবরার ফাহাদ জেলা স্টেডিয়াম-এ দীর্ঘদিন ধরে ফুটবল, ক্রিকেট, সাঁতারসহ উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন হচ্ছে না। রাজনৈতিক বিবেচনায় গঠিত আগের কমিটি জেলার ক্রীড়া উন্নয়নে দৃশ্যমান ভূমিকা রাখতে পারেনি বলেও অভিযোগ করা হয়। খেলোয়াড়রা দাবি করেন, গণঅভ্যুত্থানের পর উপদেষ্টা সরকারের সময়ে দুই দফা অ্যাডহক কমিটি গঠন করা হলেও নানা জটিলতায় তা কার্যকর হয়নি। বর্তমানে সদস্য সচিবকেন্দ্রিক কমিটি ফেডারেশন আয়োজিত এক- দুটি খেলা ছাড়া উল্লেখযোগ্য কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি বলে তারা অভিযোগ তোলেন। বক্তারা বলেন, কুষ্টিয়া জেলার একাধিক পুরুষ ও নারী ফুটবলার বাংলাদেশ ফুটবল লিগ, প্রথম বিভাগ ও জাতীয় দলে খেলছেন। ক্রিকেটাররাও জাতীয় দল ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এ অংশ নিচ্ছেন। এছাড়া সাঁতার, শুটিং, অ্যাথলেটিক্স, ভলিবল ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলায় জেলার ক্রীড়াবিদরা জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করছেন। কিন্তু জেলায় নিয়মিত খেলার আয়োজন না থাকায় নতুন প্রজন্ম মাঠ থেকে সরে যাচ্ছে, যা তরুণদের বিপথগামী হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে বলে তারা উল্লেখ করেন। স্মারকলিপিতে খেলোয়াড়দের পক্ষ থেকে দুটি প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রথমত, জেলায় নিয়মিত ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করে প্রতিভাবান খেলোয়াড়দের মাঠে সক্রিয় রাখা। দ্বিতীয়ত, বর্তমান সদস্য সচিবকেন্দ্রিক অ্যাডহক কমিটি ভেঙে দিয়ে ক্রীড়া সংস্থার নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সমন্বয়ে নতুন ক্রীড়া বান্ধব অ্যাডহক কমিটি গঠন। খেলোয়াড়রা আশা প্রকাশ করেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং কুষ্টিয়ার ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরিয়ে আনবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ