বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না: সংসদে রুমিন ফারহানা
/ ৬০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ এলপিজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও ২ হাজার ২০০ টাকার নিচে পাওয়া যায় না বলে জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন। তাঁর প্রস্তাবে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া হোক।স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘মেঘনা ও তিতাসপাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মণের দেশ ব্রাহ্মণবাড়িয়া। কীর্তন ও বাউলগানের দেশ ব্রাহ্মণবাড়িয়া। ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বামুনবাইরা। দিগন্তজোড়া হাওরের দেশ ব্রাহ্মণবাড়িয়া। আবার তুচ্ছ বিষয়ে টেঁটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া।’ রুমিন ফারহানা বলেন, বাংলাদেশের শিল্প-সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এ মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতো সংগ্রামী যোদ্ধারা, যাঁদের কল্যাণে বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। আশুগঞ্জের শিল্পকারখানার কথাও উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা দেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না।নিজ নির্বাচনী এলাকা সরাইলের আবাসিক গ্যাস-সংযোগ থাকলেও গ্রাহকেরা গ্যাসের সংকটে রয়েছেন বলে দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। চুলা মিটমিট করে জ্বলে। মন চাইলে এক ঘণ্টার জন্য গ্যাস আসে। তারপরে রাত পর্যন্ত গ্যাসের খবর নেই। শীতকালে গ্যাসের চাহিদা আরও বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। লোকবলের অভাবে সংশ্লিষ্ট সংস্থা তদারকি করতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি। ২০১৬ সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ করা হলেও অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে অবৈধভাবে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে, এতে সরকার রাজস্ববঞ্চিত হচ্ছে। এতে বৈধ সংযোগধারীরা গ্যাস পাচ্ছেন না। মানুষ মাটির চুলা, এলপিজি ও বৈদ্যুতিক চুলায় ভরসা করছে। রুমিন ফারহানা বলেন, ‘আমাদের জীবনমানের এতই উন্নতি হয়েছে, গ্রাম বা মফস্বলের মানুষ ফ্ল্যাটে থাকে, পাকাবাড়িতে থাকে। উঠান অনেকটাই বিলাসিতা। মাটির চুলায় রান্না করা বাস্তবতাবিবর্জিত। অন্যদিকে ১ হাজার ৯৪০ টাকার এলপিজি সিলিন্ডার বলে বটে, কিন্ত ২ হাজার ২০০ টাকার নিচে সিলিন্ডার পাওয়া যায় না। আর বিদ্যুতের চুলার কথা বলি যদি, ঢাকা শহরে এক-দুই ঘণ্টা লোডশেডিং হলেও গ্রামে সেটা ১৪ ঘণ্টা পর্যন্ত গড়ায়। গ্যাস ছাড়া চুলা জ্বালানোর জ্বালানি নেই।’স্বতন্ত্র এ সংসদ সদস্য বলেন, ‘আমার দাবি থাকবে, আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপর এটি অন্য এলাকায় যাবে।’এদিকে, গ্যাসের প্রেশার কমে যাওয়ায় লাইনে সরবরাহ কমে গেছে বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ‘উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আমরা শিল্পকারখানায় যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করেনি। আমরা ক্ষমতায় আসার পরে বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধানকাজ শুরু করেছি।’ স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও দেশে মবের ঘটনা ঘটেই চলেছে—সংসদে রুমিন ফারহানাস্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরেও দেশে মবের ঘটনা ঘটেই চলেছে—সংসদে রুমিন ফারহানা পরে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের বিষয়ে রুমিন ফারহানাকে ফ্লোর দেন স্পিকার। রুমিন ফারহানা বলেন, ‘গ্যাসের অভাবে আশুগঞ্জ সার কারখানাটি বন্ধ হয়ে গেছে। যদি সার কারখানায় গ্যাস দেওয়া হয়, তাহলে এলাকার মানুষের কাছে মুখ দেখাতে পারি।’ পরে জ্বালানিমন্ত্রী বলেন, আগামী ১ মে হতে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ