বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা সঞ্চালনা করবেন তাহসান বিচারক হচ্ছেন পাঁচ তারকা রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান ‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা
সদ্যপ্রাপ্ত

মার্কিন-ইরান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও ঊর্ধ্বমুখী তেলের দাম
/ ৪২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পেলেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে শেয়ারবাজারে দেখা দিয়েছে মিশ্র প্রবণতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বিনিয়োগকারীরা এখন শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম ও মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে। যদিও সাম্প্রতিক সময়ে ওয়াল স্ট্রিটের সূচকগুলো আগের লোকসান কাটিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, তবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ এখনো বন্ধ থাকায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ কাটেনি। আশঙ্কা করা হচ্ছে, যেকোনো সময় পুনরায় হামলা শুরু হতে পারে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এবং ইরান উভয় পক্ষই এখন যুদ্ধের অবসান চাইছে। কারণ দীর্ঘস্থায়ী এই সংঘাতের ফলে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকির মুখে পড়েছে। ট্রেড নেশনের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ডেভিড মরিসন জানান, বিনিয়োগকারীরা আশাবাদী যে যুদ্ধ দ্রুত শেষ হবে অথবা এটি মার্কিন অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে না। তবে জ্বালানির উচ্চমূল্য নিয়ে শঙ্কা রয়েই গেছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ থাকায় বিশেষ করে এশিয়া ও ইউরোপের দেশগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরশীল এই অঞ্চলের দেশগুলো বর্তমানে লাগামহীন মুদ্রাস্ফীতি সামাল দিতে হিমশিম খাচ্ছে, যা তাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুজানাহ স্ট্রিটার মন্তব্য করেছেন, যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ কমেনি, ফলে বাজারের অস্থিরতা এখনো বিদ্যমান। সূত্র : আলজাজিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ