বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নামাজের উপকারিতার ভিডিও নিয়ে বিতর্ক, কড়া জবাব দিলেন নমিতা
/ ২২ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:১৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ভারতের পরিচিত উদ্যোক্তা ও শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বিচারক নমিতা থাপার সম্প্রতি নামাজ নিয়ে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তবে দীর্ঘদিন নীরব থাকার পর এবার তিনি দিয়েছেন কড়া জবাব। গত ২৫ মার্চ নিজের ইনস্টাগ্রামে নামাজের শারীরিক ও মানসিক উপকারিতা নিয়ে একটি ভিডিও শেয়ার করেন নমিতা। তিনি জানান, ঈদের সময় এক বন্ধুর বাসায় গিয়ে আলাপচারিতার মাধ্যমে নামাজের ইতিবাচক দিকগুলো সম্পর্কে জানতে পারেন। একজন ফার্মাসিউটিক্যাল বিশেষজ্ঞ হিসেবে তিনি বিষয়টি স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছিলেন। তবে ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয় ট্রোল ও সমালোচনা। নমিতার অভিযোগ, গত তিন সপ্তাহ ধরে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। এমনকি তার পরিবারকেও কটূক্তির শিকার হতে হয়েছে। অবশেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমাকে নিয়ে যা বলা হচ্ছে, তা সহ্য করেছি। কিন্তু আমার মাকে জড়িয়ে আক্রমণ হলে চুপ থাকা সম্ভব নয়।’ নমিতা প্রশ্ন তোলেন, তিনি যখন নিয়মিত সূর্য নমস্কার বা যোগব্যায়ামের উপকারিতা নিয়ে কথা বলেন, তখন কেউ আপত্তি করে না। কিন্তু নামাজের স্বাস্থ্যগত দিক নিয়ে কথা বললেই কেন এত বিরূপ প্রতিক্রিয়া? তিনি আরও বলেন, তিনি নিজেকে একজন গর্বিত হিন্দু হিসেবে পরিচয় দেন এবং মনে করেন, সব ধর্মের ভালো দিককে সম্মান করা উচিত। পাশাপাশি, ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে সচেতন মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তার এই অবস্থান ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ