বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ক্যানসার আক্রান্ত মাতিয়া বানু শুকুর জন্য সরকারের সহায়তা চায় পরিবার
/ ৬৭ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত প্রযোজক ও গুণী নাট্যকার-নির্মাতা মাতিয়া বানু শুকু বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন এই নির্মাতার চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিক চাপে পড়েছে পরিবার। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তার স্বামী নির্মাতা নুরুল আলম আতিক। গণমাধ্যমকে নুরুল আলম আতিক বলেন, নাটক ও চলচ্চিত্র নির্মাতাদের কোনো পেনশন বা নির্দিষ্ট আর্থিক নিরাপত্তা নেই। হঠাৎ এমন কঠিন রোগে আক্রান্ত হলে পুরো পরিবারের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়। তাদের ক্ষেত্রেও এখন সেই পরিস্থিতিই চলছে। তিনি জানান, ইতোমধ্যে বন্ধু ও ঘনিষ্ঠজনদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। পাশাপাশি দেশবাসীর দোয়া ও শুভকামনাও প্রত্যাশা করছেন তারা। চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, আগে চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করানো হয়েছে, যেখানে কেমোথেরাপি ও বিভিন্ন চিকিৎসা চলেছে। নিয়মিত কেমো ও থেরাপি চালিয়ে যেতে হচ্ছে। আগামী ২৩ এপ্রিল আবারও চেন্নাইয়ে চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে বলেও জানান তিনি।
আর্থিক সহায়তার বিষয়ে আতিক বলেন, এই চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। তাই সরকারের সহায়তা পেলে তারা কৃতজ্ঞ থাকবেন বলে আশা প্রকাশ করেন। প্রসঙ্গত, মাতিয়া বানু শুকু নির্মিত আলোচিত ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘টু লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিনের কন্যা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ