বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

রোনাল্ডোর গোলে শীর্ষস্থান শক্তিশালী করলো আল নাসর
/ ৮২ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৪২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বয়কট শেষে দলে ফেরার পর টানা তৃতীয় ম্যাচে গোল করে আল নাসরকে সৌদি পেশাদার লিগে আবার শীর্ষস্থানে তুলেছেন। বুধবার তলানির দল আল নাজমাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে আল নাসর।
সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনাল্ডো। এরপর কিংসলে কোম্যান ও ইনিগো মার্টিনেজ প্রথমার্ধে আরো দুই গোল যোগ করলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আল নাসর।দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মাসের গোলে ব্যবধান বাড়ে। এরপর কোচ জর্জ জেসুস ধীরে ধীরে তারকা খেলোয়াড়দের তুলে নেন, যার মধ্যে রোনাল্ডোও ছিলেন। চলতি মৌসুমে লিগে রোনাল্ডোর গোলসংখ্যা এখন ২০। সৌদি গোল্ডেন বুটের লড়াইয়ে আল আহলির ইভান টনির থেকে তিনি তিন গোল পিছিয়ে রয়েছেন। এটি আল নাসরের মৌসুমের ১৯তম জয়, যা লিগে সর্বোচ্চ। ২৩ ম্যাচে তাদের পযয়েন্ট ৫৮। পুরো মৌসুমে এখন পর্যন্ত তারা মাত্র একবার হেরেছে। দ্বিতীয় স্থানে থাকা আল আহলির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। এই মাসের শুরুতে আল ইত্তিহাদ ও আল রিয়াদ’র বিপক্ষে ম্যাচে খেলেননি রোনাল্ডো। সাম্প্রতিক ট্রান্সফার উইন্ডোতে ক্লাবকে আর্থিক সহায়তা না দেওয়ায় তিনি অসন্তুষ্ট ছিলেন বলে জানা যায়। রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর ওপর তিনি ক্ষুব্ধ ছিলেন, কারণ প্রতিদ্বন্দ্বী আল হিলাল করিম বেনজেমাকে আল ইত্তিহাদ থেকে দলে ভেড়ায়। যাদের ৭৫% মালিকানাও পিআইএফের। বেনজেমা রোনাল্ডোর সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ