বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

লিটন-মিরাজ ঠিক করুক, কে হবে অধিনায়ক’
/ ১০৩ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গতবার লিটন দাসের খেলা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। পরে অবশ্য তিনি তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাবে যোগ দেন। আর মেহেদী হাসান মিরাজ খেলেছিলেন মোহামেডানের জার্সিতে। এবার ঠিকানা বদলে দুজনই নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। যদিও অধিনায়ক কে হবেন, সেটা এখনো ঠিক হয়নি। লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল অধিনায়কত্বের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রিকেটারদের কাঁধেই। ২০২৫-২৬ মৌসুমের ডিপিএলের দলবদলের দ্বিতীয় তথা শেষ দিন ছিল আজ। শেষ দিনে সব আলো যেন কেড়ে নিলেন লিটন-মিরাজ। দুজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। লিটন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মিরাজ নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে দলকে। আজ দলবদলের শেষ দিনে সাংবাদিকদের বাদল বলেন, ‘আশা করি, লিটন ও মিরাজকে নিয়ে আমরা শিরোপার লড়াইয়ে থাকব। লিটন, মিরাজরা চলে গেলে জাতীয় দলের আরও যেসব ক্রিকেটার আছে, তাদের কেউ অধিনায়কত্ব করবে। তারা (লিটন ও মিরাজ) নিজেরাই ঠিক করে নেবে কে অধিনায়ক হবে।’ এই কথা বলেই মুচকি হাসি দিলেন লিজেন্ডস অব রূপগঞ্জের কর্ণধার। জাতীয় দলে একসঙ্গে খেললেও ক্লাব ক্রিকেটে কখনোই একই দলে খেলেননি লিটন-মিরাজ। লিটন বলেন, ‘সত্যি বলতে ঢাকা লিগে মিরাজের সঙ্গে আগে কখনো খেলা হয়নি। জাতীয় দলে তো নিয়মিত খেলছি। তবে ক্লাবের হয়ে এই অভিজ্ঞতা প্রথম হবে।’ রূপগঞ্জের হয়ে প্রথমবারের মতো খেলবেন দেখে রোমাঞ্চ অনুভব করছেন মিরাজ। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘প্রথমবার লিজেন্ডস অব রূপগঞ্জে খেলছি। ঘরোয়া ক্রিকেটে বাদল ভাইয়ের অবদান অনেক। দল বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে এবং আমাদের মূল লক্ষ্যই থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ