বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া রাইফেল ক্লাবে কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান – ২০২৬
/ ১৩২ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে কুষ্টিয়া রাইফেল ক্লাবে গতকাল অনুষ্ঠিত হয়েছে “বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদপত্র ও বৃত্তি প্রদান অনুষ্ঠান – ২০২৬”। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। কয়া বাঘা যতীন ও আকবর হোসেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ও কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ের রিপন টেলিকমের স্বত্বাধিকারী শেখ রিপন’র কন্যা মোছাঃ হুমায়রা জামান আরিশা এ বছর বৃত্তি অর্জন করে সনদপত্র ও বৃত্তি গ্রহণ করে। তার এ সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের বন্যা বয়ে যায়। আরিশার বাবা বলেন, “আমার ছোট মেয়ে মোছাঃ হুমায়রা জামান আরিশা সনদপত্র ও বৃত্তি গ্রহণ করেছে। এ অর্জনের জন্য আমি ধন্যবাদ জানাই কয়া বাঘা যতীন ও আকবর হোসেন কিন্ডারগার্টেন স্কুলের হেড স্যার মোঃ নজরুল ইসলাম ও সকল শিক্ষক-শিক্ষিকাকে। তাদের অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনার ফলেই আজ আরিশার এই সাফল্য।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌহিদ হাসান। তিনি বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। বৃত্তি শুধু অর্থ নয়, এটি শিক্ষার্থীদের জন্য স্বীকৃতি ও অনুপ্রেরণা।” বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। আরিশার মতো শিক্ষার্থীরা আমাদের গর্ব।” অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সনদপত্র গ্রহণ শেষে শিক্ষার্থীরা ফটোসেশনে অংশ নেয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ