বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাংলাদেশের ব্যাটিং অবাক করেছে নিউজিল্যান্ডের ক্রিকেটারকেও
/ ৯৪ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০২ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে নিউজিল্যান্ড—গত কয়েক দিনে এই কথাগুলো ঘুরেফিরে বারবার শোনা গেছে। কিন্তু মাঠের খেলায় সফরকারীরা দেখাল, দ্বিতীয় সারির দল বলতে আসলে কিছু নেই। মাঠে নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারলে দিন শেষে ফলটা নিজেদের হয়েই কথা বলে। নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির এই দলটার বিপক্ষেই পেরে উঠেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরে গেছে মেহেদী হাসান মিরাজের দল। ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২১ রানে গুটিয়ে গেছে তারা। বাংলাদেশের এমন ব্যাটিংয়ে হতাশ ভক্তরা। এমনকি নিউজিল্যান্ডের ডিন ফক্সক্রফটও অবাক হয়েছেন মাঝের ওভারে স্বাগতিকদের ধীরগতির ব্যাটিং দেখে। ২৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৪ রান করেছিল বাংলাদেশ। ৭ উইকেট হাতে রেখে শেষ ২৫ ওভারেও ১২৪ রান করতে হতো বাংলাদেশকে। এই সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। ৫৯ রানের ইনিংস খেলার পর বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফক্সক্রফট। ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাটিংয়ের ভুল ধরিয়ে দিয়েছেন তিনি।সংবাদ সম্মেলনে ফক্সক্রফট বলেন, ‘বাংলাদেশের ব্যাটিং, হ্যাঁ (কিছুটা অবাক করেছে)। উইকেট কিছুটা ধীরগতির হয়ে যাওয়ায় আমাদের স্পিনার ও পেসাররা সুবিধা পাচ্ছিল। আমি ভেবেছিলাম তাদের হাতে যেহেতু উইকেট আছে, তারা শেষে আক্রমণ করবে। কিন্তু ক্রিকেট অনিশ্চয়তার খেলা, দ্রুত কিছু উইকেট পড়ে গেলে ম্যাচের চিত্র বদলে যায়।’ বাংলাদেশের ব্যাটিং নিয়ে ফক্সক্রফট আরও বলেন, ‘তারা (বাংলাদেশ) জয়ের কাছেই ছিল। আমরা ঠিক সময়ে উইকেট নিতে পেরেছি। শেষ উইকেট পড়ার আগ পর্যন্ত তারা ম্যাচেই ছিল। যেহেতু একজন সেট ব্যাটার ছিল, তাই যেকোনো কিছু হতে পারত। আফিফ আর হৃদয় যখন ব্যাটিং করছিল, এরপর হয়তো আর ভালো ব্যাটার নেই—এমন চিন্তা থেকে তারা কিছুটা সাবধানে খেলেছে। তারা দুজনই ভালো ব্যাটার। আফিফ আউট হওয়ার আগ পর্যন্ত সব ঠিকই ছিল। সে আর কিছুক্ষণ থাকতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ