বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুদ্ধ নেতিবাচক প্রভাব সংকটে দেশের শিল্পখাত
/ ১৬২ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

এনএনবি : যুদ্ধের প্রভাবে জাহাজ ভাড়া ও কাঁচামালের দাম অনেক বেড়ে যাওয়ায় সংকটে পড়েছে দেশের শিল্পখাত। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক না হওয়ায় পণ্য আমদানি ও রপ্তানি এক প্রকার বন্ধ রয়েছে। ফলে কৃষি, প্রক্রিয়াজাত খাদ্য পণ্য ও তৈরি পোশাক রপ্তানি কমে গেছে। বৈশ্বিক সংকট, রাজনৈতিক অস্থিরতা ও মূল্যে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ায় গত আগস্ট থেকে টানা ৮ মাস ধরে কমছে তৈরি পোশাক রপ্তানি। মধ্যপ্রাচ্য যুদ্ধ সংকটে ক্রয়াদেশ ও দাম কমিয়ে দিচ্ছে বিদেশি ক্রেতারা। যাও অর্ডার মিলছে, ডিজেল সংকট ও যুদ্ধের কারণে কাঁচামাল পেতে দেরির কারণে- উৎপাদন ব্যাহত হওয়ায় যথাসময়ে রপ্তানি করা যাচ্ছে না। কেবল মার্চেই গত বছরের চেয়ে রপ্তানি আয় কমেছে প্রায় ১৮ শতাংশ।
বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘গত বছরের থেকে এ বছর বিজনেস একটি নেগেটিভ ট্রেন্ডে আছে। অর্ডার অলরেডি একটু স্লো হয়ে গেছে। কাস্টমাররা দেখছে সিচুয়েশন কোন দিকে যায়। আমরাও অনেক ক্ষেত্রে কমিটমেন্ট রক্ষা করতে পারছি না।’
এদিকে তৈরি পোশাকের কাঁচামালের বড় অংশ আমদানি করতে হয়। পেট্রোলিয়াম ও প্লাস্টিক শিল্পের কাঁচামালের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে। যুদ্ধে বৈশ্বিক জ্বালানির বাজারে অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামাল সংকটে পড়েছে প্লাস্টিকসহ বিভিন্ন শিল্পখাত। সেই সঙ্গে কাঁচামালের দামও বেড়েছে অনেক। এতে উৎপাদন ব্যয় বাড়ায় রপ্তানির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা খন্দকার লতিফুর রহমান আজিম বলেন, ‘আমাদের আগের প্রাইজের সঙ্গে অলমোস্ট ৩০ থেকে ৪০ শতাংশ যুক্ত করে আমাকে পণ্যটি বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে এখানে বিশাল প্রভাব পড়ছে।’
যুদ্ধবিরতিতেও হরমুজ প্রণালি সচল না হওয়ায় সমুদ্রপথে পণ্য আমদানি ও রপ্তানি দুটোই কার্যত বন্ধ আছে। নিরাপত্তা ঝুঁকি ও বীমার খরচ বাড়ায় মধ্যপ্রাচ্যগামী পণ্যের বুকিং নিচ্ছে না অধিকাংশ শিপিং লাইন। যেসব রপ্তানি চালান পাঠানো হয়েছে সেগুলোও বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দরে আটকে আছে। এতে ক্ষতির মুখে পড়েছেন রপ্তানিকারকরা।
চট্টগ্রাম সবজি ও ফলমূল রপ্তানিকারক সমিতি সভাপতি মাসুদ রানা বলেন, ‘সমুদ্রপথে কোনো মালামাল রপ্তানি হয়নি। আলু কন্টেইনারে লোড করেছি। দুই তিন দিন পর জাহাজ উঠবে, এমন সময় যুদ্ধ শুরু হওয়াতে আমরা এনে খোলা বাজারে বিক্রি করেছি।’
গত অর্থবছরে মধ্যপ্রাচ্যে প্রায় ৭৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইরানে যুদ্ধ শুরুর পর রপ্তানি নেমেছে অর্ধেকে। আকাশপথে সীমিত আকারে সৌদি আরব, আমিরাত ও ওমানে রপ্তানি করা গেলও বাহরাইন ও কাতারে পণ্য পাঠানো যাচ্ছে না। যদিও আকাশপথে কেজি প্রতি ভাড়া বেড়েছে ৪০ থেকে ৫০ সেন্ট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ