বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফারুক আহমেদের ৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধ, দোষ দিলেন যাদের
/ ৬৮ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেতা ফারুক আহমেদ। নিজের ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রায় ৬ লাখ ফলোয়ারের একটি ফেসবুক পেজ বন্ধ হয়ে যাওয়ার পেছনে তারই পরিচিত কিছু মানুষের ভূমিকা রয়েছে। ফারুক আহমেদ দাবি করেন, প্রায় দেড় বছর আগে একটি অভিযোগের ভিত্তিতে তার ফেসবুক পেজ (প্রায় ৬ লাখ অনুসারী) এবং ব্যক্তিগত আইডি (প্রায় ৩ লাখ অনুসারী) হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে গভীরভাবে বিস্মিত করেছিল বলে জানান তিনি। অভিনেতার ভাষায়, ‘আমার পরিচিত লোকই মিথ্যা অভিযোগ করে আমার পেজ ও আইডি বন্ধ করে দিয়েছে। যিনি ছিলেন আমার খুব কাছের একজন।’ তিনি আরও বলেন, পরবর্তীতে তিনি জানতে পারেন কারা এই অভিযোগের পেছনে ছিল, তবে বিষয়টি নিয়ে কখনোই সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। ফারুক আহমেদ বলেন, ‘মানুষকে চেনা আসলে কঠিন। আমার কাছের মানুষই শত্রু-এটা আমি বুঝেছি।’ তার মতে, ব্যক্তিগত বিশ্বাস ও সম্পর্ক নিয়েই সবচেয়ে বড় আঘাত পেয়েছেন তিনি। পেজ বন্ধ হয়ে যাওয়ার পর নতুন করে ফেসবুকে ফিরে আসেন এই অভিনেতা। বর্তমানে তার নতুন প্রোফাইলে অল্প সময়েই যুক্ত হয়েছেন প্রায় আড়াই লাখ অনুসারী। তিনি জানান, ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য সামাজিক মাধ্যম এখন খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। তিনি বলেন, ‘পেজটি আর ফেরত না পাওয়ায় নতুন আইডি খুলেছি। কয়েক মাসের মধ্যেই ভালো সাড়া পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি।’ এছাড়া এখনো তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন ফারুক আহমেদ। এ বিষয়ে ভক্তদের সতর্ক করে তিনি বলেন, তার আসল আইডির সঙ্গেই যুক্ত থাকার আহ্বান জানান। সব মিলিয়ে, নিজের দীর্ঘ ফেসবুক অভিজ্ঞতা ও অভিযোগ তুলে ধরে আবারও আলোচনায় এলেন এই অভিনেতা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ