বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চার শিল্পীর কণ্ঠে বৈশাখের নতুন গান ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’
/ ১৮৩ দেখা হয়েছে
বার : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৫১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ বৈশাখী গান নিয়ে হাজির হয়েছেন দেশের চার শিল্পী কুমার বিশ্বজিৎ, ঐশী, বিপ্লব সাহা ও সুস্মিতা সাহা। দেশের শীর্ষ ফ্যাশন প্রতিষ্ঠান বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহার প্রযোজনায় নির্মিত হয়েছে এই গান। এর শিরোনাম ‘মনে লয় আবার সেই দিনে ফিরিতাম’। বৈশাখের ঐতিহ্য, সংস্কৃতি ও আবেগকে ঘিরে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব সাহা নিজেও।
গানটির ভিডিওচিত্রে দেশের ফ্যাশন অঙ্গনের পরিচিত ও স্বনামধন্য ব্যক্তিত্বদের অংশগ্রহণ একে করে তুলেছে আরও আকর্ষণীয় ও বর্ণময়। ঐতিহ্যবাহী রং, বৈশাখী আবহ এবং সাংস্কৃতিক উপস্থাপনার সমন্বয়ে প্রযোজনাটি পেয়েছে আলাদা মাত্রা। বিপ্লব সাহা জানান, বৈশাখের আবেগকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে আরও প্রাণবন্ত করে উপস্থাপন করাও ছিল অন্যতম উদ্দেশ্য। শিল্পীদের বিশ্বাস, এই বৈশাখী আয়োজন পৌঁছে যাবে দেশের সর্বস্তরের মানুষের কাছে। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নির্মিত এই গানটি ইতোমধ্যে দর্শক-শ্রোতাদের মাঝে আগ্রহ তৈরি করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ