বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শুভ নববর্ষ উপলক্ষ্যে কুষ্টিয়ায় নানা আয়োজনে বৈশাখী শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
/ ১০৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ বাংলা শুভ নববর্ষ কুষ্টিয়ায় বৈশাখী শোভা যাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌহিদ হাসানের নেতৃত্বে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভা যাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে বনবিথিতে এসে সমবেত হয়। এর পর সেখানে আবহানমান গ্রাম বাংলার ঐতিহ্য খড়ের ঘর আকৃতির মঞ্চে বাংলা নববর্ষের অতীত ঐতিহ্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্টিত হয়। এর পর জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী ও জেলা কালেক্টরেট স্কুলের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। বৈশাখী শোভা যাত্রায় আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্য শোভা পাচ্ছিল। এ ছাড়াও শহরের পৌরসভা, পাবলিক লাইব্রেরী মাঠেও নবববর্ষ উদযাপন উপলক্ষ্যে নানা আয়োজন হয়েছে। দুপুরে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন সংগঠনের উদ্যোগে স্থানীয় রেষ্টুরেন্টে নববর্ষের তাৎপর্যসহ নানা বিষয় নিয়ে সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন ইবি বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক সরোয়ার মুর্শেদ রতন, বিশিষ্ট লেখক ও গবেষক এ্যাডঃ লালিম হক, কারশেধ আলম প্রমুখ। আলোচনা সভার ফাঁকে ফাঁকে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। শেষে পান্তা-ইলিশসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলা শুভ নববর্ষ উদযাপিত হয়। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার। যার যার সংস্কৃতিকে ধারণ করতে পারলেই সে সকল জায়গায় নিজেকে তুলে ধরতে পারে। বাংলা নববর্ষ বাঙ্গালী সমাজের হাজার বছরের ঐতিহ্য বলে মন্তব্য করেছেন আগত অতিথিরা। নতুন সরকারের প্রথম বাংলা নববর্ষ। তাই বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা সকলের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ