বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
/ ১০৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩:২০ অপরাহ্ন

ঢাকা‎ অফিস ॥ টাঙ্গাইল সদরের সন্তোষে মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার বিকেল ৫টায় টাঙ্গাইল সদরের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন। তিনি এ সময় ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন।’ এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষে মওলানা ভাসানী যে ঘরটিতে থাকতেন, সেই ঘরটি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা শহরের বৈশাখী কৃষি মেলা উদ্বোধন করেন। তিনি মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করতে সার্কিট হাউসে যান। সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী বেলা ১১টা ২০ মিনিটে টাঙ্গাইলে পৌঁছান এবং শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড পরীক্ষামূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ