বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রস্তুতি ম্যাচে ব্যাট-বল হাতে চমক সাইফ ও তাসকিনের
/ ৭৫ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতির অংশ হিসেবে নিজেদের মধ্যে অনুষ্ঠিত অনুশীলন ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন বাংলাদেশের ব্যাটার সাইফ হাসান ও পেসার তাসকিন আহমেদ। ৪টি চার ও ৮টি ছক্কায় ১৩৩ বলে ১৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাইফ। বল হাতে ২৭ রানে ৪ উইকেট নেন তাসকিন। সাইফ-তাসকিনের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টিম ‘এ’ ১২৮ রানে হারিয়েছে টিম ‘বি’-কে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলে থাকা খেলোয়াড়দের নিয়ে টিম ‘এ’ দল সাজানো হয়।প্রথমে ব্যাট করে সাইফের বিধ্বংসী ইনিংসের সুবাদে ৮ উইকেটে ২৯২ রানের বড় সংগ্রহ পায় টিম ‘এ’। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন আফিফ হোসেন। তানজিম হাসান সাকিবের ব্যাট থেকে আসে ২৭ রান। টিম ‘বি’র পেসার এবাদত হোসেন এবং অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত দু’টি করে উইকেট নেন। ২৯৩ রান তাড়া করতে নেমে ২৬.৩ ওভারে ১৬৪ রানে অলআউট হয় টিম ‘বি’। নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলে থাকা সৌম্য সরকার টিম ‘বি’র হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন। টিম ‘এ’র তাসকিন ৪টি, মেহেদী হাসান মিরাজ এবং তানজিম হাসান সাকিব ২টি করে উইকেট নেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ