বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কী এক কা-, শ্রেয়া ঘোষালের গাওয়া রবীন্দ্রসংগীতের তালিকায় সিনেমার গান
/ ৮২ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ শ্রেয়া ঘোষাল বাঙালি মেয়ে। তিনি ভারতজুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন তার সুরেলা কণ্ঠের জাদুতে। নানা ভাষার গানের পাশাপাশি তিনি ক্লাসিক গানেও পারদর্শি। তার কণ্ঠে রবীন্দ্রসংগীতগুলো বেশ জনপ্রিয়। ইউটিউবে সার্চ করলেই মেলে সেইসব গান। আর সেখানেই ঘটেছে বিপত্তি। শ্রেয়া ঘোষালের রবীন্দ্রসংগীত সার্চ করলে বেশ কিছু লিংক আসে যেখানে দেখা যাচ্ছে বিরাট অসঙ্গতি। ‘অটোগ্রাফ’ সিনেমার ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ গানটিও ঢুকে গেছে শ্রেয়ার রবীন্দ্রসংগীতের তালিকায়।
মজার এই ভুল নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন কলকাতার বরেণ্য পরিচালক কৌশিক গাঙ্গুলী। তিনি টেলিভিশন থেকে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই করেছো ভালো নিঠুরও হে….’ তার সেই ট্রল পোস্ট ঘিরে হাসির রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একজন অবাক হয়ে লিখেছেন কমেন্টে, ‘চল রাস্তার ধারে ট্রামলাইন রবীন্দ্রসংগীত!!’
আরেকজন কমেন্ট করেছেন, ‘ঠিকই আছে দাদা, এভাবেই হয়তো আগামী প্রজন্ম ট্রামলাইনে বসে রবীন্দ্রসঙ্গীত লিখবে…….!!!’ মজা করে আরেকজন লিখেছেন, ‘চিকনি চামেলি টাও রবীন্দ্র সংগীত। শ্রেয়া ঘোষাল গেয়েছিলেন, রবীন্দ্রনাথ সুর দিয়েছিলেন।’
‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’ মূলত সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ সিনেমার গান। এটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। দেবজ্যোতি মিশ্রর সুর-সংগীত করা গানটি লিখেছেন কবি শ্রীজাত। ছবিটিতে অভিনয় করে দারুণ প্রশংসা পান প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও নন্দনা সেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ