বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

মার্কিন যুদ্ধজাহাজ ‘হরমুজ প্রণালি অতিক্রম করেছে’ দাবি প্রত্যাখ্যান ইরানের
/ ৬২ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:২৯ অপরাহ্ন

এনএনবি : যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে, সংবাদমাধ্যমে অ্যাক্সিওস এক অনামা মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে এমন খবর জানালেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির সামরিক বাহিনীর এক কর্মকর্তা ওই খবর অস্বীকার করেছেন। তাসনিম লিখেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ দাবিটি করা হল, কিন্তু ঘটনা হচ্ছে তারপর থেকে কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমায়েল বাগায়ি ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি)-কে জানিয়েছেন, তাৎক্ষণিক কূটনৈতিক প্রতিক্রিয়া ও ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় হুঁশিয়ারির মধ্য দিয়ে ‘সম্ভাব্য যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা’ প্রতিরোধ করা হয়েছে। তাসনিম জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ঘটনার কথা উল্লেখ করেছেন তা হল, একটি মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে হরমুজ প্রণালির দিকে এগোতে শুরু করেছিল, কিন্তু তা দ্রুতই ইরানি সামরিক বাহিনীর প্রতিক্রিয়ার মুখে পড়ে। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজটির অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আর এ বিষয়ক প্রতিবেদন পাকিস্তানে শান্তি আলোচনায় থাকা ইরানি প্রতিনিধি দলের কাছে পাঠিয়ে দেয়। ইরানি প্রতিনিধি দল অবিলম্বে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে বিষয়টি মার্কিন পক্ষকে অবহিত করে। একই সময় ইরানি বাহিনীর পক্ষ থেকে ওই মার্কিন যুদ্ধজাহাজটিকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, যদি এটি হরমুজ প্রণালির দিকে এগোতে থাকে তাহলে ডেস্ট্রয়ারটিকে লক্ষ্যবস্তু করা হবে।
ইরান স্পষ্টভাবে পাকিস্তানি মধ্যস্থতাকারীকে জানিয়ে দেয়, “যদি জাহাজটি এগোনো অব্যাহত রাখে, তাহলে ৩০ মিনিটের মধ্যে এটিকে লক্ষ্যবস্তু করা হবে আর তাতে ইরান-মার্কিন আলোচনা ক্ষতিগ্রস্ত হবে।”  ইরানের সশস্ত্র বাহিনীর দৃঢ় প্রতিক্রিয়া ও আলোচক প্রতিনিধি দলের জানানো হুঁশিয়ারি খবর পাওয়ার পর মার্কিন জাহাজটিকে থামার আদেশ দেওয়া হয়। তাসনিম লিখেছে, ইরানের এই দায়িত্বশীল অথচ দৃঢ় পদক্ষেপ, যা সশস্ত্র বাহিনী ও কূটনৈতিক মিশনের ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টি তুলে ধরেছে, পাকিস্তানি মধ্যস্থতাকারী তার ভূয়সী প্রশাংসা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ