বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পাকিস্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ড সিরিজে খেলবে বাংলাদেশ
/ ৭৩ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ বাংলাদেশ ওয়ানডে খেলেছে মার্চে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে যে ১৫ জনের দল ছিল, তাঁরাই আছেন কিউই সিরিজের দলে। মেহেদী হাসান মিরাজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের অধিনায়ক। সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টপ অর্ডারে সাইফ হাসান-তানজিদ হাসান তামিমের সঙ্গে আছেন শান্ত-সৌম্য সরকাররা। আর ওয়ানডেতে বেশির ভাগ সময় ওপেনার হিসেবে খেললেও পাকিস্তান সিরিজ থেকে মিডল অর্ডারে খেলছেন লিটন দাস। তাঁর পাশাপাশি তাওহীদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুব-মিরাজরা আছেন মিডল অর্ডারে। মিরাজের মেকশিফট ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পিন বোলিং আক্রমণে অধিনায়ক মিরাজের পাশাপাশি লেগস্পিনার রিশাদ হোসেন ও তানভীর ইসলাম আছেন। আফিফ হোসেনও খণ্ডকালীন স্পিনার হিসেবে কার্যকরী হতে পারেন। পেস বোলিং আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানার মতো তারকারা। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ। সেই সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর, সৌম্য সরকার, শরীফুলের খেলার সুযোগ হয়নি। নিউজিল্যান্ড সিরিজে হয়তো তাঁদের একাদশে সুযোগ মিলতে পারে। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে হবে সিরিজের প্রথম দুই ওয়ানডে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে হবে ২৩ এপ্রিল। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের দল মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ