বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল ইসরায়েলের সঙ্গে আলোচনা : লেবানন
/ ৮১ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

এনএনবি : লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, আগে যুদ্ধবিরতি কার্যকর হলেই কেবল আগামী সপ্তাহে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেবে লেবানন। বৈঠকের দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা নজিরবিহীন না হলেও তা খুবই বিরল। সাধারণত দুই দেশ যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করে থাকে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকেই আলোচনা শুরুর জন্য চেষ্টা চলছিল। যুক্তরাষ্ট্রের দূতরা এর আগে উভয় পক্ষের মধ্যস্থতার মাধ্যমে পরোক্ষ আলোচনা পরিচালনা করেছেন। উল্লেখ্য, ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলেও লেবাননে অভিযান চালিয়েই যাচ্ছে। তেহরান একে “ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন” বলে দাবি করছে।
তবে ইসরায়েল বলছে, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। যুক্তরাষ্ট্রও লেবাননের সংঘর্ষ আলাদা বলে মত দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার জানান, তিনি তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। হিব্রু ভাষায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের কাছ থেকে বারবার আহ্বানের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রিসভাকে এই নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই আলোচনার লক্ষ্য হবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ