বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা জানালেন অনন্ত জলিল
/ ৬৬ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

বিনোদোন প্রতিবেদক ॥  ব্যবসায়ী ও ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল এবার জানালেন এক নতুন খবরÑ চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে। এতদিন স্বামীর প্রযোজনায় নির্মিত সিনেমাতেই অভিনয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা বর্ষাকে ঘিরে এবার ভিন্ন এক আলোচনার জন্ম দিলেন তিনি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, বর্ষা হয়তো আজ হোক, কাল হোক পলিটিক্স (রাজনীতি) করবে। সে নেত্রী হিসেবে খুব ভালো। তার এ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার খুব ভালো। সেই যখন গ্রামে যায় নিজের হাতে আট-নয় ঘণ্টা দাঁড়িয়ে সাহায্য করে।  তিনি আরও বলেন, স্কুলব্যাগে করে টাকা নিয়ে বর্ষা নিজ হাতে তা বিতরণ করে। টানা ছয়, সাত এমনকি আট ঘণ্টা পর্যন্ত দাঁড়িয়ে একাই এই কাজ করে যায়। তার অনেক ধৈর্য আছে। ইনশাআল্লাহ, সে পারবে। ২০১০ সাল থেকে নিজ প্রযোজনায় আধুনিক প্রযুক্তিনির্ভর সিনেমা নির্মাণ শুরু করেন অনন্ত জলিল। তার প্রায় প্রতিটি ছবিতেই নায়িকা ছিলেন বর্ষা। দেশীয় প্রযোজনার পাশাপাশি তুরস্ক ও আফগানিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায়ও কাজ করেছেন এই তারকা জুটি। বর্তমানে তাদের অভিনীত ‘দ্য আপাই’ ও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নির্মাণাধীন রয়েছে। হাতে থাকা অসমাপ্ত প্রকল্পগুলো শেষ করেই তারা স্থায়ীভাবে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াবেন। সর্বশেষ এই জুটিকে বড় পর্দায় দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ