বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা
/ ৪৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  আসন্ন ফিফা বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বকাপের আগে আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনে কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর ৯ জুন আলাবামার অবার্নে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর্জেন্টিনা-আইসল্যান্ড ম্যাচ দিয়ে ৮৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জর্ডান-হেয়ার স্টেডিয়াম। আইসল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত মাত্র একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে অনুষ্ঠিত ঐ ম্যাচটি ১-১ গোলে শেষ হয়। হন্ডুরাসের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচে মুখোমুখি হয়ে সবগুলোতেই জিতেছে আর্জেন্টিনা। নিজেদের সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে এবং জাম্বিয়াকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা। আগামী ১১ জুন থেকে ৪৮ দল নিয়ে যুক্তরাষ্ট্র-মেক্সিকো ও কানাডায় যৌথভাবে শুরু হবে ফিফা বিশ্বকাপ। টুর্নামেন্টে ‘জে’ গ্রুপে অস্ট্রিয়া, জর্ডান ও আলজেরিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশন শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ