বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
/ ৯১ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥  বিদ্যুৎ খরচ বাঁচাতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিনের আলোয় আয়োজনের ইঙ্গিত গতকাল দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। হচ্ছেও ঠিক তা-ই। সিরিজে কোনো দিবারাত্রির ম্যাচ থাকছে না।বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচির কথা জানিয়েছে। ওয়ানডে তিনটি শুরু হবে বেলা ১১টায়। তাতে সন্ধ্যা ৬টা-৭টা বাজলেও ফ্লাডলাইট বেশি সময়ের জন্য জ্বালানোর প্রয়োজন পড়ছে না। আর টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ পুরো ৪০ ওভার হলে ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হওয়ার কথা। সময় বদলালেও বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তারিখ বদলায়নি। ১৩ এপ্রিল বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। ১৭, ২০ ও ২৩ এপ্রিল তিনটি ওয়ানডে খেলবে দুই দল। যার মধ্যে প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে। আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ে থাকা দল সরাসরি খেলবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ৯ নম্বরে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজ শেষে তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে ২৭ এপ্রিল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি এই মাঠেই হবে ২৯ এপ্রিল। শেষ ম্যাচ খেলতে মিরপুরে আসতে হবে দুই দলকে। ২ মে মিরপুর শেরেবাংলায় হবে তৃতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের সূচিতারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় ১৭ এপ্রিল ১ম ওয়ানডে মিরপুর সকাল ১১টা
২০ এপ্রিল ২য় ওয়ানডে মিরপুর সকাল ১১টা ২৩ এপ্রিল ৩য় ওয়ানডে চট্টগ্রাম সকাল ১১টা বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের সূচিতারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় ২৭ এপ্রিল ১ম টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ২টা ২৯ এপ্রিল ২য় টি-টোয়েন্টি চট্টগ্রাম বেলা ২টা ২ মে ৩য় টি-টোয়েন্টি মিরপুর বেলা ২টা

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ